ঢাকার ধানমণ্ডিতে করোনাভাইরাসে আক্রান্ত এক বেলারুশ নাগরিক আত্মহত্যা করেছেন।
নিহতের নাম মিখাইল স্টেলমাখ (৩০)। তিনি বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ফিটার হিসেবে কাজ করতেন।
ধানমণ্ডি থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই ইকরামুল হক জানান, রোববার ভোরে ওই বিদেশি নাগরিক ল্যাব এইড হাসপাতালের ৬ষ্ঠ তলা থেকে লাফ দেন। বেলা পৌনে ৩টার দিকে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মিখাইল বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ফিটার হিসেবে কাজ করতেন এবং থাকতেন সেখানেই। গত মাসে তার করোনাভাইরাস পজিটিভ আসে। এরপর সহকর্মীরা তাকে ২৮ আগস্ট ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে ভর্তি করান।
পুলিশ বলছে, ল্যাবএইডের ৬ষ্ঠ তলায় ভর্তি ছিলেন তিনি। তবে তার করোনা টেস্ট করা হয় ৭/৮বার। একবারের টেস্টে একেক রিপোর্ট আসে তার। একবার পজিটিভ, আবার নেগেটিভ। এই কারণেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
গতকাল রাতেই বিদেশি ওই নাগরিকের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনার বিস্তারিত জানার জন্য আরও তদন্ত চলছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051