1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২০ ৪:২৯ pm

ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত ও মেয়েদের নিজেকে সুরক্ষিত রাখার কৌশল শিক্ষা বাধ্যতামূলক করাসহ ১৩ দফা দাবিতে প্রতিবাদী সমাবেশ করেছে বগুড়ার সাধারণ শিক্ষার্থীরা। বুধবার সকাল ১১টায় জেলার জিরো পয়েন্ট সাতমাথায় ওই প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলার সহস্রাধিক সাধারণ শিক্ষার্থী, সাংবাদিক মহল ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।

এ সময় শিক্ষার্থীরা ধর্ষকের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াতে পারবে না, তিন মাসের মধ্যে বিচারকার্য সম্পন্ন, রাজনৈতিক মদদে কোন ধর্ষকের ছাড় না পাওয়া, ভিক্টিমের পরিচয় কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, যে সকল ধর্ষণের বিচারক এখনো হয়নি সেগুলো দ্রুত সম্পন্ন করা, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের নিরাপত্তা জোরদারে আলাদা কমিটি গঠন, প্রতিটা রাস্তায় সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানায় শিক্ষার্থীরা।

এ ছাড়াও মেয়েদের নিরাপত্তাজনিত শিক্ষা বাধ্যতামূলক করা, ধর্ষণের বিচারে স্বজন প্রীতি বন্ধ করা, ভিক্টিমের বিনামূল্যে চিকিৎসা ও পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা, ধর্ষণ প্রতিরোধে জেলায় জেলায় পুলিশের আলাদা টাস্ক ফোর্স গঠন এবং ধর্ষকের বাড়ি চিহ্নিত করে ব্যানার লাগিয়ে দেওয়ার জোর দাবী জানান তারা।

সমাবেশে অরুপ রতন শীলের সঞ্চালনায় বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সহসভাপতি আব্দুস সালাম বাবু, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জে এম রউফ, বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস, ছাত্র ইউনিয়নের সাদ্দাম হোসেন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ধনঞ্জয় বর্মণ এবং শিক্ষার্থীদের মধ্যে আরমানী রহমান। সবশেষে সমাবেশে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে অরুপ রতন শীল ১৩ দফা দাবি তুলে ধরেন।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ