
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর নাতনি লেখক ও মানবাধিকারকর্মী ফাতিমা ভুট্টো বিয়ে করেছেন। সম্প্রতি করাচির বাসভবনে পারিবারিক আয়োজনে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
ফাতিমার ভাই জুলফিকার আলি ভুট্টো জুনিয়র সোশালে নবদম্পতির একটি ছবি পোস্ট করে অভিনন্দন জানিয়েছেন। খবর পাকিস্তান ট্রিবিউনের।
মাইক্রো ব্লগিং সাইট টুইটারে তিনি লিখেছেন, আমাদের বাবা শহীদ মীর মুর্তজা ভুট্টো এবং ভুট্টো পরিবারের পক্ষ থেকে এই খুশির খবর ভাগ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমাদের করাচির বাড়িতে আমার বোন ফাতিমার বিয়ে সম্পন্ন হয়েছে। তিনি নবদম্পতির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
ফাতিমা ভুট্টোর স্বামীর নাম গ্রাহাম বায়রা। ৪১ বছর বয়সী এ মার্কিন খ্রিস্টান যুবক বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলাম ধর্ম গ্রহণের পর তার নাম পরিবর্তন করে জিব্রান রাখা হয়েছে। ফাতিমা ভুট্টোর আরেক পরিচয় তিনি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ভাতিজি।
জানা গেছে, ফাতিমা-জিব্রানের বিয়ের অনুষ্ঠানে কেবল ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বর ও কনে এখনো তাদের বিয়ের বিষয়ে প্রকাশ্যে কোনো বিবৃতি দেননি।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051