জামালপুর-২ আসনের সংসদ সদস্য ফরিদুল হক খানকে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
ওবায়দুল কাদের বলেন, করোনার এই মুহূর্তে মন্ত্রিপরিষদের কোনো পরিবর্তন নয়। তবে এখন শুধু শূন্যপদ পূরণ করা হচ্ছে। এজন্য জামালপুর-২ আসনের সংসদ সদস্য ফরিদুল হক খানকে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দেওয়া হচ্ছে। সন্ধ্যায় তিনি শপথ নেবেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051