জুনিয়র হকি বিশ্বকাপ খেলার সুযোগ উন্মোচন হয়েছিল বাংলাদেশের সামনে। এজন্য আজ ওমানের সালালায় গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়াকে হারাতে হতো মামুনুর রশীদের শিষ্যদের। গুরুত্বপূর্ণ সেই ম্যাচে বাংলাদেশ ১-৩ গোলের ব্যবধানে হেরেছে।
জুনিয়র হকি বিশ্বকাপে এশিয়া থেকে তিনটি কোটা। স্বাগতিক হিসেবে মালয়েশিয়া সরাসরি বিশ্বকাপ খেলবে। যদিও মালয়েশিয়া এই টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে। ফলে বাকি তিন সেমিফাইনালিস্টের জুনিয়র হকি বিশ্বকাপ নিশ্চিত ছিল।
আজ বাংলাদেশ কোরিয়াকে হারাতে পারলে জুনিয়র হকি বিশ্বকাপের সেমিফাইনালে উঠার পাশাপাশি বিশ্বকাপেও জায়গা করে নিতে পারতো। কাগজে-কলমে কোরিয়া বাংলাদেশের চেয়ে অনেক শক্তিশালী দল। তবে ওমানে বাংলাদেশ কোরিয়ার বিপক্ষে দুর্দান্তভাবে লড়েছে।
ম্যাচের প্রথম কোয়ার্টারে কোরিয়া লীড নেয়। পরের কোয়ার্টারে দুই দলের কেউ গোল করতে পারেনি। তৃতীয় কোয়ার্টারে দক্ষিণ কোরিয়া আরেকটি গোল করে। বাংলাদেশ দুই গোলে পিছিয়ে পড়েও বিশ্বকাপ যাওয়ার জন্য মরিয়া হয়ে খেলছিল। চতুর্থ ও শেষ কোয়ার্টারে দক্ষিণ কোরিয়া আরেকটি গোল করলে বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্নভঙ্গ হয়। ৫৯ মিনিটে রাকিবুল হাসান রকির ফিল্ড গোলটি শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে।
জুনিয়র এশিয়া কাপে দুই গ্রুপের পাচটি করে দল অংশ নিয়েছে। দুই গ্রুপের দুই শীর্ষ দল সেমিফাইনাল খেলবে। বাকি দলগুলো স্থান নির্ধারণী ম্যাচ খেলবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051