সিঙ্গাপুরে হিজাব পরা নিয়ে বিতর্ক নতুন নয়। এই নিয়ে আবারো তৈরি হচ্ছে বিব্রতকর পরিস্থিতি। দেশের একটি সরকারি হাসপাতালে চাকরি করেন ফারাহ (ছদ্মনাম)। তরুণ বয়স থেকেই হিজাব পরেন তিনি। কিন্তু যে হাসপাতালে তিনি কাজ করেন, সেখানে হিাজাব পরা নিষেধ। আর তাই কাজ শুরুর আগে হিজাবটি খুলে ফেলেন ফারাহ। শুধু ফরাহ সিঙ্গাপুরের অনেক নারী এ পরিস্থিতির স্বীকার।
ফারাহ( ছদ্মনাম) বলেন, ‘দুই বছর আগে যখন চাকরির পরীক্ষা দিতে এসেছিলাম, তখন তারা আমাকে বলেছিল, হিজাব পরে এখানে কাজ করা যাবে না৷ আমি অসহায় হয়ে পড়ি৷’ তিনি বলেন, কাজ শুরুর আগে হিজাব খুলে ফেলার বিষয়টি খেয়াল রাখতে হয় তাকে।
সিঙ্গাপুরে এমন পরিস্থিতির শিকার হয়েছেন আরো অনেকে। গত মাসে একটি খাবারের দোকানের মহিলাকর্মীকে হিজাব খুলে ফেলতে বলেছিল কর্তৃপক্ষ। দেশজুড়েই তখন বিতর্ক শুরু হয় বিষয়টি নিয়ে। দেশটির প্রেসিডেন্ট হালিমাহ ইয়াকুব বলেন, হিজাবের বিষয়ে কোন বৈষম্যমূলক আচরণের সুযোগ তিনি দেখেন না। একই কথা বলেন প্রধানমন্ত্রীও। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং বলেন, কর্মক্ষেত্রে এ ধরনের বৈষম্য বিরক্তিকর৷ এমন আচরণ মানুষের রুটিরুজির উপর প্রভাব ফেলে৷
চল্লিশ লাখ লোকের দেশ সিঙ্গাপুরে শতকরা ১৫ ভাগ মুসলিম। তবুও পুলিশ বিভাগসহ দেশটির বেশ কিছু কর্মক্ষেত্রে হিজাব পরিধানে নিষেধাজ্ঞা আছে। এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে একটি আন্দোলনও শুরু হয়েছে সম্প্রতি৷ ইতোমধ্যে প্রায় ৫০ হাজার লোক আন্দোলনকে সমর্থন জানিয়ে স্বাক্ষর করেছেন। ২০১৩ সালে দেশটির মুসলিম বিষয়ক মন্ত্রী ইয়াকুব ইব্রাহিম বলেন, কোনো কোনো কর্মক্ষেত্রে হিজাব পরে কাজ করা নারীদের জন্য ‘সমস্যাজনক' হতে পারে৷
কর্মক্ষেত্রে হিজাব নিষিদ্ধের সিদ্ধান্ত নারী উন্নয়নে নেতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন দেশটিতে মুসলিম নারীদের উন্নয়নে কাজ করা কর্মীরা। তারা বলছেন, নিষেধাজ্ঞার ফলে নারীরা কর্মক্ষেত্রে পিছিয়ে পড়বে। সূত্র: বিজনেস লাইন
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051