হেফাজতে ইসলামের ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক ও বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা মমিনুল হক দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বেড়াতে গিয়ে জনরোষে পড়েছেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় মুমিনুল হক বলছেন তিনি দু’বছর আগে দ্বিতীয় বিয়ে করেছেন। গতকাল নারায়ণগঞ্জে বেড়াতে গিয়ে একটি হোটেলে ওঠেন। আর এ সময় স্থানীয়রা তার হোটেল কক্ষে প্রবেশ করে নানা ধরণের প্রশ্ন করছেন।
স্থানীয়দের প্রশ্নের জবাবে মুমিনুল হক আল্লাহর শপথ করে বলছিলেন, তিনি তার স্ত্রীকে নিয়ে বেড়াতে এসেছেন। এসময় স্থানীয়রা তাকে চ্যালেঞ্জও করছিলেন। জানা গেছে, বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) তবিদুর রহমান।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051