দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেওয়া টাঙ্গাইলের মৃত ব্রিটিশ সৈনিকদের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে ব্রিটিশ সাবেক সৈনিকদের সংগঠন রয়্যাল কমনওয়েলথ এক্স সার্ভিসেস লীগ (আরসিইএল)।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা সশস্ত্র বাহিনী বোর্ড আয়োজিত অনুষ্ঠানে সংশ্লিষ্টদের হাতে এ আর্থিক অনুদান তুলে দেন জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী মৃত ব্রিটিশ সৈনিকদের আটজন বিধবা স্ত্রী প্রত্যেককে ৩২ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ তাদের এ সম্মাননা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের সচিব মেজর মো. মোস্তাফিজুর রহমান (অব.), তদন্ত কর্মকর্তা ফারুক আহম্মেদ খান, এলডিএ মো. আশরাফুল আলম ও সৈনিক আনোয়ার জাহিদ প্রমুখ।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051