রাজধানীসহ সারাদেশে চলমান টিকা কার্যক্রমের দ্বিতীয় দিনে টিকা নিয়েছেন আরও ৪৬ হাজার ৫০৯ জন। এদের মধ্যে পুরুষ ৩৫ হাজার ৮৪৩ জন ও নারী ১০ হাজার ৬৬৬ জন। এছাড়া টিকা নেয়ার জন্য ‘সুরক্ষা অ্যাপ’-এর মাধ্যমে ৮ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ৫ লাখ ১২ হাজার ৫ জন নিবন্ধন করেছেন।
এ নিয়ে রোববার (৭ ফেব্রুয়ারি) ৩১ হাজার ১৬০ জন এবং সোমবার (৮ ফেব্রুয়ারি) ৪৬ হাজার ৫০৯ জনসহ গত দুইদিনে মোট টিকা নিয়েছেন ৭৭ হাজার ৬৬৯ জন। টিকাগ্রহীতাদের মধ্যে ৫৯ হাজার ৭০০ জন পুরুষ ও ১৭ হাজার ৯৬৯ জন নারী রয়েছেন।
গত দুদিনে বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ বা অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন (এইএফআই) রিপোর্ট করেছেন ৯২ জন। গতকাল ৭ ফেব্রুয়ারি ২১ জন ও আজ ৮ ফেব্রুয়ারি ৭১ জন এইএফআই রিপোর্ট করেন।
সোমবার (৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ঢাকা মহানগরীর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালসহ ৪৬টি টিকাদান কেন্দ্রে রোববার মোট ৭ হাজার ১৭৮ জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৫ হাজার ২০১ জন ও নারী ১ হাজার ৯৭৭ জন। তাদের মধ্যে চারজন এইএফআই রিপোর্ট করেন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051