করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্বিতীয় টেস্টেও কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে।
শনিবার রাত ১২ টা ৫০ মিনিটে সংবাদ সম্মেলনে করে জানান বিএনপি চেয়ারপারসনের ব্যাক্তিগত চিকিৎসক দলের প্রধান এফ এম সিদ্দিকী।
এর আগে রাত ১০ টা ৫ মিনিটে তারা খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা ও আজকের করা পরীক্ষা গুলোর টিপোর্ট পর্যালোচনা করতে তার বাসায় যান। দুই ঘন্টার বেশি সময় তারা খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন।
দ্বিতীয় রিপোর্টেও করোনা পজিটিভ আসলেও বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা ভালো বলে জানাম এফএম সিদ্দিকী। বলেন ম্যাডামের শারীরিক অবস্থা ভালো আছে, তার ফুসফুসেও কোনো জটিলতা নাই।
তিনি বলেন, আজ বেগম জিয়ার শারীরিক সবগুলো পরীক্ষা করা হয়েছে রিপোর্ট ভালো আসছে। করোনার দ্বিতীয় সপ্তাহের যে জটিলতা তিনি সেটা কাটিয়ে উঠেছেন। আশা করছি ৫-৬ দিন পর আবার টেস্ট করলে তিনি নেগেটিভ হয়ে যাবেন করোনা থেকে।
এদিকে খালেদা জিয়ার আরেক চিকিৎসক ডাক্তার জাহিদ বলেছেন, খালেদা জিয়া সহ বাসার ৪ জনের করোনার দ্বিতীয় রিপোর্ট পজিটিভ এসেছে। বাকী ৫ জন নেগেটিভ হয়েছেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051