1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দ্বিতীয় কোভিড টেস্টেও তামিম-মুশফিকরা নেগেটিভ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১ ৩:৩২ pm

নিউজিল্যান্ড গিয়ে মূলত হোটেলবন্দি হয়ে সময় কাটছে বাংলাদেশ ক্রিকেট দলের। তামিম-মুশফিকদের মানতে হচ্ছে কঠোর কোয়ারেন্টিন নিয়ম। মূল সিরিজ শুরু হওয়ার আগে টাইগারদের দিতে হবে চারটি কোভিড-১৯ টেস্ট। এর মধ্যে প্রথম টেস্টে উতরে গেছেন সবাই। এবার দ্বিতীয় দফায় করোনা টেস্টেও বাংলাদেশের ক্রিকেটার ও কোচিং স্টাফ সবাই নেগেটিভ।

করোনা পরীক্ষায় নেগেটিভের ফলে ক্রিকেটার ও স্টাফদের কোয়ারেন্টিন কঠোরতায় কিছুটা শিথিল হচ্ছে। এর ফলে হোটেলের লবি ও বাগানে ঘোরাঘুরি করতে পারবে ক্রিকেটাররা। ১ তারিখ পর্যন্ত রুম কোয়ারেন্টিন। তবে আরও দুবার কোভিড-১৯ টেস্ট দিতে হবে পুরো বাংলাদেশ দলকে। সব টেস্টে নেগেটিভ হলেই কেবল ১৪ দিন পর খোলা আকাশের নিচে বের হওয়ার সুযোগ মিলবে।

২ থেকে ৯ মার্চ পর্যন্ত ছোট ছোট গ্রুপে অনুশীলন করতে পারবে টাইগাররা। তবে ১০ মার্চ থেকে সবাই ইচ্ছেমতো চলাফেরা করতে পারবে তামিম-মুশফিকরা। ১০ মার্চ কুইন্সটাউনে যাবে বাংলাদেশ দলের সদস্যরা। সেখানে অনুশীলন চলবে টানা ৫ দিন।

১৬ মার্চ অনুষ্ঠিত হবে প্রস্তুতি ম্যাচ। সেখান থেকে ড্যানেডিন যাবে দল। ২০ মার্চ প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ