ভিন্নবাতা প্রতিবেদক : ক্রাইস্টচার্চ টেস্টে ব্যাট হাতে বেশ দাপটে লড়াই করেছেন লিটন দাস। টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। ১০৭ বলে তিনি শতরান পূরণ করেন।
লিটন দাসের সেঞ্চুরি আসছে এই রিপোর্ট লেখা পর্যন্ত ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৬৮ রান। পিছিয়ে আছে ১২৭ রানে। সতীর্থদের আসা যাওয়ার মিছিলে বেশ দাপটে খেলেছেন লিটন দাস। সাদা পোশাকে তুলি ওয়ানডে মেজাজে খেলেছেন।
সকালে টাইগারদের যে পাঁচটি উইকেট পতন ঘটে তার তিনটি তুলে নেন নিল ওয়াগনার। অপর ২ উইকেট ভাগাভাগি করে নেন টিম সাউদি ও জেমিসন। মুমিনুল ও ইয়াসির দ্রুত বিদায় নিলে চাপে পড়ে বাংলাদেশ। সেখান থেকে দলকে উদ্ধার করেন সোহান ও লিটন। তাদের শতরানের জুটিতে প্রতিরোধ পায় বাংলাদেশ। কিন্তু দ্রুত রান তুলতে গিয়ে আউট হন সোহান। তিনি কিউই পেসার ডার্ল মিচেলের বল মিড অফ দিয়ে উড়াতে চেয়েছিলেন। কিন্তু ভাগ্য সহায় না হলে যা হয়। ফলে সোহানের ব্যাটের কানায় বল লেগে ওয়াগনারের হাতে পড়ে । ৫৪ বলে ৩৬ রান করে ডানহাতি ব্যাটসম্যান ফেরেন।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051