নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনে অসাধারণ বিজয় অর্জন করায় জেসিন্ডা আরডার্ন ও তার লেবার পার্টিকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৮ অক্টোবর) দুপুরে নিজের টুইট একাউন্টে (https://twitter.com/MirzaAlamgirBD) থেকে বাংলা ও ইংরেজিতে এ অভিনন্দন বার্তা পোস্ট করেছেন তিনি।
বাংলা টুইটে তিনি লেখেন, ‘নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনে দ্বিতীয়বারের মত বিজয়ী হওয়ায় জেসিন্ডা আরডার্ন @jacindaardern ও তাঁর লেবার পার্টিকে অভিনন্দন। করোনাভাইরাস বিশ্বমহামারি ও সন্ত্রাসী হামলাসহ নানা সঙ্কট সফলভাবে মোকাবেলা করে তিনি ইতোমধ্যে বিশ্বে উদাহরণ সৃষ্টি করেছেন। এই ধারা অব্যাহত থাকুক। ’
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051