1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দৌলতখানে মা ইলিশ রক্ষায় সচেতনতা সভা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩ অক্টোবর, ২০২১ ৩:৪২ pm

স্টাফ রিপোটার: ভোলা দৌলতখানে মা ইলিশ সংরক্ষণে আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর এই ২২ দিন মেঘনা নদীতে ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ সময় ইলিশ আহরণ ক্রয়-বিক্রয়, মজুদ ও বাজারজাতকরণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।
এ উপলক্ষে দৌলতখানে মৎস্য দপ্তরের উদ্যোগে মা ইলিশ রক্ষায় মৎস্য ব্যবসায়ী ও জেলেদের সঙ্গে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১০টায় পৌরসভা ৬ নম্বর ওয়ার্ড পাতারখাল এলাকায় এ সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল যুক্ত হন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুল আলম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদার, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, পৌর আওয়ামী লীগ সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাছনাইন ও পৌর কাউন্সিলর জাকির হোসেন সহ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ‘২২ দিন নিষিদ্ধ সময়ে মাছ ধরা, পরিবহন, মজুত, বাজারজাতকরণ অথবা বিক্রি করা যাবে না। এ আইন কেউ অমান্য করলে তাদের যথাযোগ্য শাস্তি দেওয়া হবে’।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ