ভোলার দৌলতখানে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ৫ দিন ব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।’
বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প ৬টি পেশা। যেমন: কামার, কুমার, নাপিত, মুচি বাঁশ - বেত পণ্য প্রস্তুতকারী ও কাঁসা পিতল পণ্য প্রস্তুতকারীদের নিয়ে কাজ করে থাকে। উপযুক্ত প্রশিক্ষণ ও আয়বর্ধক কাজে অন্তর্ভুক্তকরণের মাধ্যমে বেকারত্ব দূর করা,দক্ষ জনশক্তি গড়ে তোলা ও তাদের পণ্য রপ্তানী করা। তাদের পেশার টেকসই উন্নয়নের জন্য দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান। এই প্রকল্পের আওতায় দুই ধরনের প্রশিক্ষণ প্রদান করা হয়। যেমন: ১.সফটস্কিলস( উদ্যোক্তা প্রশিক্ষণ) ২.এপ্রোন্টেসসীপ প্রশিক্ষণ।
মঙ্গলবার (২৫ জানুয়ারী) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে টেলি-কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে উদ্বোধন করেন ভোলা-২ আসনের সাংসদ আলহাজ্ব আলী আজম মুকুল।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভোলা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ বাহাউদ্দিন,বীজমুক্তিযোদ্ধা ওয়াজেদ কবির প্রমুখ।
ভিন্নবার্তা/এসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051