
মোঃ মিরাজ হোসাইন, ভোলা:বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, বর্তমান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন এর সন্তান, ঢাকা স্কয়ার হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ও শিশু বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা: আফতাফ ইউসুফ রাজ । দৌলতখান পৌর শহরের তার নিজ বাসভবনে মঙ্গলবার দুপুরে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
দোয়া অনুষ্ঠানে বিভিন্ন কাওমী মাদ্রাসার শিক্ষক ও এতিম শিক্ষার্থীরা উপস্থিত থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেছেন৷ দোয়া অনুষ্ঠানে দৌলতখান উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল খালেকসহ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মোনাজাত শেষে সকলের মাঝে তবারক বিতরন করা হয়।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051