দোহার-নবাবগঞ্জবাসীর সুখে-দুঃখে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও তাদের সব ভালো কাজে অংশীদার হব ইনশাআল্লাহ। মঙ্গলবার ঢাকার দোহারে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে যমুনা গ্রুপের চেয়ারম্যান, সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি একথা বলেছেন।
তার নিজস্ব অর্থায়নে জাতীয় পার্টির নেতাকর্মীদের মাধ্যমে এদিন দোহার উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ সময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সালমা ইসলাম এমপি ভিডিও বার্তায় বলেন, প্রিয় দোহারবাসী, দোহার উপজেলার নদী ভাঙনসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ নিরসনে, আমার স্বামী যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ও আমি আপনাদের পাশে ছিলাম। আগামীদিনেও আপনাদের ভালো কাজে যুক্ত থাকব। আপনারা পাশে থাকবেন, এই প্রত্যাশা রইল।
দোহার উপজেলার মাহমুদপুর, সুতারপাড়া, রাইপাড়া, কুসুমহাটী, নয়াবাড়ী, বিলাশপুর, নারিশা, মুকসুদপুরসহ দোহার পৌরসভার জয়পাড়া এলাকায় কম্বল বিতরণ করা হয়। জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মশিউর রহমান, দোহার উপজেলা জাতীয় পার্টি নেতা ডা. আলাউদ্দীন আল আজাদ, আবদুল আলিম, বশির আহমেদ, আফজাল সিকদার, ডা. সাইজদ্দিন, হায়াত আলী, যুবরাজ নাজিম উদ্দিন, হাজি মনির, আনোয়ার হোসেন, জানে আলম, জসিম উদ্দিন পান্নু, মো. শহীদ, মো. শামীমসহ জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051