২৪ ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো যুদ্ধাপরাধের জন্য বিচারের মুখোমুখি হওয়া রুশ সেনা নিজের দোষ স্বীকার করেছেন। বিবিসি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলের চুপাখিভকা গ্রামে একটি গাড়ির জানালা দিয়ে ৬২ বছর বয়সি এক ব্যক্তিকে মাথায় গুলি করার অভিযোগ তোলা হয় ২১ বছর বয়সী রুশ সার্জেন্ট ভাদিম শিশিমারিনের বিরুদ্ধে।
অপরাধ প্রমাণিত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
এর আগে, ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল ইরিনা ভেনেডিক্টোভা জানিয়েছিলেন, তার কার্যালয় ৪১ জন রাশিয়ান সৈন্যের বিরুদ্ধে বেসামরিক স্থাপনায় বোমা হামলা, ধর্ষণ ও লুটপাটের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে।
অবশ্য সন্দেহভাজন সেনাদের মধ্যে কতজন ইউক্রেনে আটক রয়েছেন আর কতজনকে তাদের অনুপস্থিতিতেই বিচারের মুখোমুখি করা হবে তা স্পষ্ট করা হয়নি।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051