রাশিয়ার রকেট হামলায় দোনেস্ক এলাকায় একটি পাঁচতলা ভবন ধসে পড়েছে। এতে অন্তত ছয়জন নিহত হয়েছে। আশঙ্কা করা হচ্ছে ধ্বংসস্তুপে আরও ৩০জন আটকা পড়ে আছেন।
দোনেস্কের গভর্নর এক টেলিগ্রাম পোস্টে এই দাবি করেছেন।
গভর্নর পাভলো কিরিলেঙ্কো জানান, শনিবার সন্ধ্যায় চাসিভ ইয়ার শহরের একটি ভবনে ওই হামলা চালানো হয়।
তিনি আরও জানান, এখন পর্যন্ত ওই হামলায় ছয়জনের মৃত্যু বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছেন আরও পাঁচ জন। তার ধারণা এখনও অন্তত ৩৪ জন ধ্বংসস্তুপে আটকা পড়ে আছেন।
সূত্র: রয়টার্স
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051