দৈনিক আমাদের কুমিল্লার ভারপ্রাপ্ত সম্পাদক নাসিমা খান মন্টি, ব্যাবস্থাপনা সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান ও সাংবাদিক মাসুমুর রহমান মাসুদসহ ৪ জনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে মুরাদনগর উপজেলা সাংবাদিক সমিতি। শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ওই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি এন এ মুরাদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান, মুরাদনগর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ আজিজুর রহমান রনি, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহেদুল আলম আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সাংবাদিক সমিতির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মমিনুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ-সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক এম ফয়জুল ইসলাম ও সাংবাদিক সাজ্জাদ হোসেন ও নির্বাহী সদস্য এম কে আই জাবেদ প্রমুখ।
উল্লেখ্য, সম্প্রতি চান্দিনা উপজেলা আওয়ামী লীগের এক সভায় কুমিল্লা-৭ সংসদ সদস্য ডাঃ প্রাণ গোপাল দত্তের বিরোদ্ধে স্থানীয় নেতারা বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। উক্ত বিষয়ে গত ৪ জুন দৈনিক আমাদের কুমিল্লা পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। গত ৭ জুন চান্দিনা কৃষক লীগের নেতা জয়নাল আবেদীন বাদী হয়ে কুমিল্লা আদলতে ৬ কোটি টাকার মানহানির মামলা করেন। সংবাদ প্রকাশের জেরে সম্পাদকসহ সাংবাদিকদের নামের হয়রানি ও ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলার প্রতিবাদে কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলায় সাংবাদিক মহলে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051