দিনাজপুরের পার্বতীপুরে ঘুমন্ত অবস্থায় দেয়ালচাপা পড়ে একই পরিবারের চার সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দিনগত রাতের কোনো এক সময় উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন- স্বপন (৩০), তার স্ত্রী সারজানা (২৫) এবংদুই শিশুপুত্র হোসাইন (৭) ও হাসিবুর (৫)।
পার্বতীপুর থানার ওসিমোখলেসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঝাউপাড়া গ্রামের মনজুরুল ইসলাম মনজু জানান, স্বপন পেশায় একজন ভ্যানচালক। রোববার সকালে গ্রামের লোকজন গিয়ে দেখতে পায় তার পুরো পরিবারঘরে মাটির দেয়ালের নিচে চাপা পড়ে রয়েছে। দ্রুত মাটি সরিয়ে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, তারা একই বিছানায় ঘুমিয়ে ছিলেন। গতকাল দিনে রাতে-রাতে মুষলধারে বৃষ্টি হওয়ায় উপজেলার অনেক মাটির ঘরের দেয়াল ধসে পড়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051