আফ্রিকার দেশ মালিতে ২০২০ সালের মার্চে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। কর্নেল আসিমি গুইতা ওই সময় প্রেসিডেন্ট বোবাকার ইব্রাহিমকে সরিয়ে অন্তবর্তীকালীন সরকার গঠন করেন। এরপর ২০২১ সালে দ্বিতীয়বারের মতো অভ্যুত্থানের মাধ্যমে অন্তবর্তীকালীন সরকার হটিয়ে নিজের হাতে ক্ষমতা নেন তিনি।
সেনাবাহিনী যখন ২০২০ সালে ক্ষমতা নেয় তখন তারা ঘোষণা দেয়, ২০২২ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন করে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। সব মিলিয়ে দেড় বছর ক্ষমতা নিজের হাতে রাখার কথা বললেও এখন পাঁচ বছর দেশটির ক্ষমতায় থাকতে চান তিনি।
মালির বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানিয়েছেন। তাদের যুক্তি, এখন দেশে অস্থিরতা চলছে। ফলে এই সময়ে নির্বাচন আয়োজন সম্ভব হবে না।
বেশ কয়েকদিন ধরে মালিতে সেনাবাহিনীর বিরুদ্ধে আন্দোলন করছে সাধারণ জনগণ। তারা দ্রুততম সময়ের মধ্যে নির্বাচিত সরকার চায়। তবে চলমান এই আন্দোলনে ব্যাপক দমন-পীড়ন চালিয়েছে সেনাবাহিনী। কয়েকদিন আগে জাতিসংঘ তাদের এক প্রতিবেদনে জানায়, সেনাবাহিনী অন্তত ১৩ নারীকে ধর্ষণ করে।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051