হাজিপুর ইসলামীয়া সিনিয়র ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার ফোরকানিয়া মক্তব ও হেফয বিভাগের গরিব, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ ৬ জানুয়ারি সকাল ৮টায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।
হাজিপুর ইসলামিয়া ফাযিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম মৌলভী আব্দুর রহীম ( বড় হুজুর) রহঃ এর পৌত্র ও হাজিপুর মাদ্রাসা ফোরকানিয়া মক্তব এর পরিচালক ইঞ্জিনিয়ার তরিকুল আলমের আর্থিক সহযোগিতায় প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে উক্ত শীতবন্ত্র বিতরণ করা হয়।
শীতবন্ত্র বিতরণ করেন অনুষ্ঠানের সভাপতি ও হাজিপুর ইসলামীয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মোঃ মোহছেন।
এসময় উপস্থিত ছিলেন- হাজিপুর ইসলামিয়া ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোঃ অলিউল্লাহ কবির, হাজিপুর মাদ্রাসা হিফজ বিভাগ এর শিক্ষক হাফেজ মোঃ আরিফুর রহমান, ছাকিনা আদর্শ একাডেমীর সহকারী মোঃ মিরাজ হোসাইন, হাজিপুর মাদ্রাসা মসজিদ এর হিসাব রক্ষক মোঃ আবু মিয়া। এসময় আরো উপস্থিত ছিলেন ফোরকানিয়া মক্তব ও হেফয বিভাগের অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051