আমার বাংলাদেশ!
আমি দেশকে খুঁজি জাতির পিতার দরাজ কন্ঠের প্রতিধ্বনিতে শত্রু নিধনে উদ্বুদ্ধ সত্ত্বায়।
আমি দেশকে খুঁজি দেশাত্মবোধক গানের আকুতিতে শিহরোণ জাগানিয়া অনুভূতিতে।
আমি দেশকে খুঁজি বৃদ্ধতার ভারে নুইয়ে পরা মুক্তিযোদ্ধার রক্ত হিম করা বীরত্বের গল্পে।
আমি দেশকে খুঁজি শত হাহাকার নিয়ে বেঁচে থাকা সমাজের লাঞ্চনায় পাগলপ্রায় বীরঙ্গনার অশ্রুসিক্ত খাপছাড়া গানে।
আমি দেশকে খুঁজি রক্তের ধারা প্রবাহিত নদীর স্রোতে আর রক্তে ধোয়া পবিত্র মাটিতে।
আমি দেশকে খুঁজি লাল-সবুজের স্বাধীন পতাকার পতপত করে উড়ে চলায়।
আমি দেশকে খুঁজি স্মৃতিসৌধ কিংবা শহীদ মিনারে ফুল হাতে শ্রদ্ধাঞ্জলি জানাতে যাওয়া অবুঝ শিশুটির দেশভক্তিতে।
আমি দেশকে খুঁজি চোখ জুড়ানো সবুজ প্রকৃতির ক্যানভাসে তাকিয়ে থাকার মুগ্ধতায়।
আমি দেশকে খুঁজি স্বাধীনভাবে নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকার তৃপ্তিতে।
আমি দেশকে খুঁজি দেশমাতৃকার জন্য কিছু না করতে পারার গ্ল্যানির দীর্ঘশ্বাসে।
আমি দেশকে খুঁজি প্রতিটি দেশপ্রেমিকের দেশকে ভালোবাসার অহংবোধে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051