কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বিশ্বে বাংলাদেশ এখন আর দারিদ্র্যের নয় বরং উন্নয়নের রোল মডেল হিসাবে পরিচিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও নির্দেশনায় পরিকল্পনা কমিশন সময়োপযোগী পরিকল্পনা গ্রহণ করেছে। তা বাস্তবায়নের ফলেই এ সাফল্য এসেছে।
সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি ‘পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম এর সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শনিবার রাতে এসব কথা বলেন তিনি।
বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে। পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা পরিষদের সদস্য।
কৃষিমন্ত্রী আরও বলেন, ড. শামসুল আলম গত ১২ বছরে পরিকল্পনা প্রণয়নে অসাধারণ সাফল্য দেখিয়েছেন ও সুনাম অর্জন করেছেন। তার কর্মদক্ষতা, সততা ও পেশাগত জ্ঞান দিয়েই প্রতিমন্ত্রী হয়েছেন। এ সাফল্য দেশের কৃষিবিদদের জন্য গৌরবের ও সম্মানের।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051