1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ সেনাবাহিনীর পদোন্নতি প্রক্রিয়া শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টরে সক্ষম হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী দেশের ৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

দেশে ৫ দিন ইন্টারনেটের গতি কম থাকবে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০ ৬:০২ pm

সাবমেরিন কেবলের জরুরি মেইনটেন্যান্স বা মেরামত কাজের জন্য সোমবার থেকে আগামী শনিবার পর্যন্ত দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের কেউ কেউ অল্প গতির সমস্যায় পড়তে পারেন। আগামী পাঁচ দিন এ সমস্যা থাকতে পারে।

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির সাধারণ সম্পাদক ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দেশের কোনো কোনো আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) বিকল্প পথ হিসেবে ভারতের চেন্নাই হয়ে সিঙ্গাপুরের সঙ্গে সংযুক্ত হয়। সেখানে একটি সাবমেরিন কেবল আছে, যেটি পরিচালনা করে ভারতীয় এয়ারটেল। সেটিই মেরামত করা হচ্ছে। দেশের যেসব আইআইজি ওই কেবলটি ব্যবহার করে, তারা কিছুটা ধীরগতির মুখে পড়তে পারে। বাকিদের সমস্যা হবে না।

বাংলাদেশ প্রথম সাবমেরিন কেবল ‘সি-মি-উই-৪’-এ যুক্ত হয় ২০০৫ সালে। এটির মাধ্যমে বিভিন্ন পথে বাংলাদেশ সিঙ্গাপুরের সঙ্গে যুক্ত হয় বলে উল্লেখ করেন ইমদাদুল হক।

সি-মি-উই-৪ অনেক সময় মেরামতের প্রয়োজন পড়ে। এজন্য বিকল্প হিসেবে কেউ কেউ চেন্নাই হয়ে বিকল্প পথে সিঙ্গাপুর যান। সেখানে কিছু কিছু সার্কিট মেরামত হচ্ছে। এতে ঘুরে যেতে হবে। ফলে কেউ কেউ কিছুটা ধীরগতির মুখে পড়তে পারেন। তবে ইন্টারনেট সুবিধা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ