1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার: প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার ১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

দেশে সিজারিয়ান প্রসবের হার বেড়েছে ১১ গুণ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩ ১২:৩৩ am

দেশে শহরাঞ্চলের মতোই গ্রামাঞ্চলেও সিজারিয়ান প্রসবের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। যথাযথ পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই বাড়ছে অপ্রয়োজনীয় সিজারিয়ান প্রসব। এতে মা এবং শিশুর স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, বেসরকারি হাসপাতালের ব্যবসায়ী মনোভাব অপ্রয়োজনীয় সিজারিয়ান বৃদ্ধির জন্য অন্যতম কারণ।

এছাড়া শিক্ষিত ও চাকরিজীবীদের মধ্যে অপ্রয়োজনীয় সিজারিয়ান মনোভাব সবচেয়ে বেশি।
রবিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘অপ্রয়োজনীয় সিজারিয়ান সেকশন বন্ধে হাইকোর্টের নির্দেশ ও তার বাস্তবায়ন’ শিরোনাম শীর্ষক গোলটেবিল আলোচনায় বিশেষজ্ঞ চিকিৎসকরা এ কথা বলেন।

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলোজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) সভাপতি অধ্যাপক ফারহানা দেওয়ান এবং বাংলাদেশ হেলথ ওয়াচের উপদেষ্টা পরিষদের সদস্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম।

ফারহানা দেওয়ান তার প্রবন্ধে অপ্রয়োজনীয় সিজারিয়ান সেকশন বন্ধে সেবা প্রদানকারীর ভূমিকা বিষয়ে আলোকপাত করেন।

তিনি বলেন, ২০০৪ সালে দেশে সিজারিয়ান প্রসবের হার ছিল চার শতাংশ। ২০১৭-১৮ সালে এই হার বেড়ে হয় ৩৩ শতাংশ। যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডের হিসাবে স্বীকৃত হারের দ্বিগুণেরও বেশি। এরপর ২০২৩ সালে প্রকাশিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং (নিপোর্ট)-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, সি-সেকশন প্রসবের হার ২০১৭ সালে ৩৪% থেকে ২০২২ সালে ৪৫% হয়েছে।
অর্থাৎ ১৮ বছরে সিজারিয়ান প্রসবের হার বেড়েছে ১১ গুণের বেশি।
বেসরকারি এবং এনজিওভিত্তিক সুবিধাগুলিতে সিজারিয়ান প্রসবের হার ৮৩.৭০% এবং পাবলিক সুবিধার রয়েছে সরকারিতে এর হার ৪৩.৯০%। প্রবন্ধে আরো বলা হয়, প্রতিবেশী দেশ ভারতে সিজারিয়ান প্রসবের হার ২২% (২০১৯-২০২১), পাকিস্তানে ২২ শতাংশ (২০১৭-২০১৮), নেপালে ১৬ শতাংশ (২০১৬) এবং মায়ানমারে (২০১৫-১৬) ১৭% পাওয়া গেছে।

সিজারিয়ান সেকশন অপ্রয়োজনীয় কেন তা তুলে ধরে ব্যারিস্টার রাশনা ইমাম বলেন, সিজারিয়ান সেকশন করা হয় জীবন রক্ষার জন্য, কিন্তু সিজারিয়ান সেকশনের হার এত বেশি হওয়ার পরও মাতৃ মৃত্যু হার কমছে না। এই মৃত্যুর হার না কমার জন্যই আমরা মনে করছি এই সি-সেকশনগুলো অপ্রয়োজনীয় বা মাত্রাতিরিক্ত।

সংবিধানের ৩১ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে ‘রাইট টু লাইফ’ এর কথা। সংবিধানে স্বাস্থ্যকে সরাসরি মৌলিক অধিকার বলে স্বীকৃতি না দিলেও বিভিন্নভাবে মৌলিক অধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে।

তিনি আরো বলেন, বাংলাদেশ যদি সর্বজনীন স্বাস্থ্যসেবা অর্জন করতে চায় তাহলে মাতৃস্বাস্থ্যকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। কোনো নারী যেন কোনো ধরনের বৈষম্যের শিকার না হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এ লক্ষ্যে সর্বোপরি আইনের যথাযথ প্রয়োগ এবং প্রাইভেট সেক্টরকে সকল ধরনের নজরদারির আওতায় আনার জন্য সরকারকে অনুরোধ করছি।

আলোচনা সভায় বক্তারা বলেন, যে সকল প্রাইভেট ক্লিনিকে লেবার রুম নেই, তাদের জন্য আইন করা উচিৎ যাতে করে তারা সিজারিয়ান সেকশন করতে না পারে। বিভিন্ন প্রতিবেদন এবং গবেষণা ফলাফলে দেখা গেছে, শহরাঞ্চলের মতোই গ্রামাঞ্চলেও সি-সেকশনের প্রবণতা এবং পরিমাণ বেড়েছে। তাই অপ্রয়োজনীয় সি-সেকশন বন্ধ করার জন্য জনগণের মাঝে সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন। এক্ষেত্রে বাংলাদেশ হেলথ ওয়াচের মতো স্থানীয় নাগরিক সংগঠনসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এ সময় ধাত্রীদের আরো দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের কথা বার বার আলোচনায় উঠে আসে।

উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন দেশের স্বনামধন্য জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এর মধ্যে রয়েছেন ওজিএসবির সভাপতি ফেরদৌসী বেগম, সাধারণ সম্পাদক সালমা রউফ, আইনজীবী, সরকারি কর্মকর্তারা, শিক্ষক, সাংবাদিক, উন্নয়ন কর্মী প্রমুখ।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ