1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দেশে মোট মৃত্যু ৩০০, আক্রান্ত ২০৯৯৫

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২০ ৩:৫২ pm

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৩০ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ২০ হাজার ৯৯৫ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে ৩১৪ জনের প্রাণহানি হলো।

শনিবার দুপুরে মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, মৃত ১৬ জনের মধ্যে সবাই পুরুষ। ১২ জন ঢাকার, ২ জন চট্টগ্রাম বিভাগে এবং রংপুর বিভাগের ২ জন।

‘বয়সের হিসেবে মৃতদের মধ্যে ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৫ জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন।’

ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ২৩৫ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ১১৭ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

ভিন্নবার্তা/এমএসআই

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ