সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে বর্তমানে ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা চার লাখ ৮১ হাজার ২৯টি।
মঙ্গলবার জাতীয় সংসদে চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী এ তথ্য জানান।
ফিটনেসবিহীন এসব গাড়ির সংখ্যার হিসাব গত বছরের ডিসেম্বর পর্যন্ত।
মন্ত্রী আরও জানান, মালিকদের এসএমএসের মাধ্যমে ফিটনেস করার তাগাদা, সার্কেল অফিস থেকে নবায়নের ব্যবস্থার পাশাপাশি ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অর্থদণ্ড, কারাদণ্ড, ডাম্পিংসহ নানা ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জাতীয় পার্টির লিয়াকত হোসেন খোকার প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, ২০২২ সালের জুনের মধ্যে পদ্মা সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হবে। করোনা মহামারীর কারণে পদ্মা সেতুর কাজ কিছুটা ব্যাহত হয়েছে। কাজের অগ্রগতি কিছুটা ব্যাহত হলেও থেমে থাকেনি। অন্য সময় রাতদিন কাজ হলেও কোভিডের কারণে রাতে কাজ বন্ধ ছিলে। এ সময় কিছু বিদেশি প্রকৌশলী ও পরামর্শক এবং দেশীয় এক হাজার শ্রমিক চলে যাওয়ায় কাজের গতি কমে যায়।
রাজশাহী-৩ আসনের আয়েন উদ্দিনের প্রশ্নে সেতু মন্ত্রী জানান, সড়ক ও জনপথ অধিদফতরের আওতায় তিন হাজার ৯৪৩ দশমিক ৬৯ কিলোমিটার জাতীয় মহাসড়ক, চার হাজার ৮৮২ দশমিক ৯৪ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক এবং ১৩ হাজার ৫৫৬ দশমিক ২০ কিলোমিটার জেলা মহাসড়ক রয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051