1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
খসড়া প্রকাশ

দেশে নতুন ভোটার ১৪ লাখ ৬৫ হাজার ৪৬ জন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১ ৬:৫৫ pm

সারাদেশে হালনাগাদ করা ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। খসড়া তালিকা অনুযায়ী ২০১৯-২০ বছরের নতুন ভোটার নিবন্ধিত হয়েছেন ১৪ লাখ ৬৫ হাজার ৪৬ জন।

এর মধ্যে নারী ৫ লাখ ৬৩ হাজার ৪৮ জন ও পুরুষ ৯ লাখ ১ হাজার ৯৮৩ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের (হিজড়া) ১৪ জন নতুন ভোটার হয়েছেন।

রোববার (১৭ জানুয়ারি) আগারগাঁও বাংলাদেশ নির্বাচন কমিশন ভবনে ইসির সিনিয়র সচিব মো. আলমগীর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সিনিয়র সচিব বলেন, চূড়ান্ত ভোটার তালিকা ২ মার্চ প্রকাশ করা হবে। এ তালিকা প্রতিটা উপজেলায় থাকবে। কারো তালিকা যদি ভুল আসে, তবে ৩১ জানুয়ারির মধ্যে আবেদন করলে সংশোধন করা হবে। ’

মো. আলমগীর বলেন, নতুন খসড়া তালিকা অনুযায়ী ২০২১ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়ালো ১১ কোটি ১২ লাখ ৮৪ হাজার ১৫৮ জন। এর মধ্যে নারী ৫ কোটি ৪৮ লাখ ৯৯ হাজার ২৭০ জন এবং পুরুষ ৫ কোটি ৬৩ লাখ ৮৪ হাজার ৫১৩ জন। তৃতীয় লিঙ্গের ৩৭৫ জন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ