দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যু ২৯ হাজার ১২৪ জনই রইল। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ২৭ জন। এতে করে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ২২৪ জনে।
আজ শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শনাক্তের হার ০.৬৪ শতাংশ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৮০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯০ হাজার ২৬৪ জন। এ সময় নমুনা সংগ্রহ করা হয়েছে চার হাজার ২১২টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে চার হাজার ১৯৩টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ৩৯ লাখ ১৬ হাজার ৫৫৮টি।
এতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার শূন্য দশমিক ৬৪ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক শূন্য তিন শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৮৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051