করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৪৫ জন।
একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে এক হাজার ১৪০ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা হলো সাত লাখ ৭৭ হাজার ৩৯৭ জন।
বুধবার (১২ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে মারা যাওয়া ৪০ জনের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩২ জন, বেসরকারি হাসপাতালে পাঁচজন ও বাসায় তিনজন মারা যান।
এদিকে গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৪৫৯টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ৪৬০টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ১৫ হাজার ২৯৬টি নমুনা পরীক্ষা করা হয়। এনিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৫৬ লাখ ৭৭ হাজার ২২২টি।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051