অনলাইন নিবন্ধনে জটিলতা, লকডাউনসহ নানা কারণে সপ্তাহ ব্যবধানে কোভিডের নমুনা পরীক্ষা ৫৫ শতাংশ কমেছে। আক্রান্তদের দ্রুত শনাক্ত করা না গেলে কোভিড সংক্রমণ কমবে না বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
এ সময়ে এন্টিজেন টেস্টের ওপর গুরুত্ব দিচ্ছেন তারা। করোনার ঊর্ধ্বগতির লাগাম টানতে লকডাউন বাস্তবতা জানিয়ে স্বাস্থ্য অধিদফতর বলছে, রিকশা করে হলেও নমুনা পরীক্ষা করাতে আসতে হবে।
নমুনা পরীক্ষার দীর্ঘ সারিতে ভাটা। কুর্মিটোলা জেনারেল হাপাতালে করোনার নমুনা দিতে আসা মানুষের সংখ্যা অর্ধেকে নেমেছে। লকডাউন ছাড়াও নানা বাস্তবতায় উপসর্গ থাকলেও পরিবারের সবার নমুনা করাতে পারছেন না অনেকেই।
স্বাস্থ্য অধিদপ্তরের গবেষণা বলছে, গত ৬ থেকে ১২ এপ্রিল, সর্বাত্মক লকডাউনের আগে নমুনা পরীক্ষা হয়েছিল ৩ লাখ ৪৬ হাজার। সর্বাত্মক লকডাউনের শুরু থেকে ১৯ এপ্রিল পর্যন্ত পরীক্ষা হয়েছে মাত্র ১ লাখ ৫৬ হাজার। আক্রান্তদের দ্রুত শনাক্ত করা না গেলে কোভিড সংক্রমণ কমবে না বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। এই সময়ে এন্টিজেন টেস্ট ব্যাপক হারে বাড়ানোর পরামর্শ তাদের।
রিউমাটলজিস্ট ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক বলেন, ‘গোটা দেশব্যাপী অ্যান্টিজেন ভিত্তিক টেস্টটাকে ছড়িয়ে দেয়া উচিৎ। আর মানুষকে টেস্টের জন্য ব্যাপকভাবে আগ্রহী করে তুলতে হবে। যাতে মানুষ যে কোনো কোভিড সিম্পটম্প হলেই যেন টেস্টের ধারস্ত হন।’
রিকশাযোগে হলেও সন্দেহভাজনদের কেন্দ্রে এসে পরীক্ষা করানোর আহ্বান স্বাস্থ্য অধিদপ্তরের।
কোভিডে প্রায় প্রতিদিন মৃত্যুর নতুন রেকর্ড সৃষ্টি হলেও এখনও দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম নমুনা পরীক্ষা হচ্ছে বাংলাদেশে। সংক্রমণ পুণরায় ৫ শতাংশের নিচে না নামা পর্যন্ত নমুনা পরীক্ষা হার দ্বিগুণ করার পরামর্শ বিশেষজ্ঞদের।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051