দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৭৪৩ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে। এ নিয়ে দেশে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ হাজার ৭৬৯ জনে।
গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪২ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে ৮৮৮ জনের প্রাণহানি হলো।
রোববার (৭ জুন) দুপুরে মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, নিহতদের মধ্যে ২৭ জন ঢাকা বিভাগের, চট্টগ্রাম বিভাগের আট জন, সিলেটের দুই জন, রাজশাহী বিভাগের দুই জন, খুলনা বিভাগের দুই জন এবং ময়মনসিংহ বিভাগের একজন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিহতদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে সাতজন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে নয়জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৪ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে তিনজন ও ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন রয়েছে। হাসপাতালে মারা যান ৩০ জন এবং বাসায় ১২ জন।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ৫২টি ল্যাবে ১৩ হাজার ১৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। আর নমুনা সংগ্রহ করা হয় ১২ হাজার ৮৪২টি। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ লাখ ৯৭ হাজার ৯৮৬টি।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ৫৭৮ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯০৩ জন।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051