বাংলাদেশে এখন দুই দানব, একটি করোনা, অন্যটি বর্তমান সরকার। তারা সবকিছু শেষ করে দিচ্ছে। আওয়ামী লীগের লক্ষ্যই হলো গণতন্ত্র ধ্বংস করে দেওয়া বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলটির চেয়ারপারসনের বর্তমান পরিস্থিতি নিয়ে শুক্রবার (২১ মে) মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার শ্বাসকষ্ট নেই; তবে পোস্ট কোভিড জটিলতায় তার হার্ট ও কিডনি আক্রান্ত হয়েছে। এটাই উদ্বেগের বিষয়। এ অবস্থায় তার যে উন্নত চিকিৎসা প্রয়োজন তা দেশে নেই। তাকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া জরুরি ছিল, কিন্তু সরকার সেই অনুমতি দেয়নি।
সাংবাদিক রোজিনা ইসলামের জামিন না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, রোজিনা ইসলামের জামিন অবধারিত ছিল। কিন্তু তাকে জামিন দেওয়া হয়নি। এই সরকার বিচার বিভাগসহ সবকিছু ধ্বংস করে দিচ্ছে।
সাংবাদিকদের মধ্যে বিভক্তির কারণে দাবি আদায়ের আন্দোলন জোরদার হয় না বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051