অক্টোবরের শেষে দেশে মোবাইল ফোন গ্রাহক সংখ্যা বেড়েছে নয় লাখ। আর এই সময়ে ইন্টারনেট গ্রাহক সংখ্যায় টান পড়েছে, কমেছে তিন লাখেরও বেশি।
বিটিআরসি সর্বশেষ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) যে পরিসংখ্যান প্রকাশ করেছে তাতে এই চিত্র উঠে এসেছে।
পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা ১৬ কোটি ৮০ লাখ ৬৯ হাজারে দাঁড়িয়েছে। এরমধ্যে গ্রামীণফোনের গ্রাহক সাত কোটি ৮১ লাখ ২১ হাজার, রবির পাঁচ কোটি চার লাখ ১৩ হাজার, বাংলালিংকের তিন কোটি ৪৯ লাখ ১৭ হাজার এবং টেলিটকের ৪৬ লাখ ১৮ হাজার।
চলতি বছর সেপ্টেম্বর শেষে মোবাইল গ্রাহক সংখ্যা দাঁড়ায় ১৬ কোটি ৭১ লাখ ৯ হাজার। এ হিসেবে মোবাইল গ্রাহক বেড়েছে নয় লাখ ৬৯ হাজার।
আর অক্টোবরে মোট ইন্টারনেট গ্রাহক ১১ কোটি সাত লাখ ৬২ হাজার। এরমধ্যে মোবাইল ইন্টারনেট ১০ কোটি ২১ লাখ ছয় হাজার এবং ব্রডব্যান্ড (আইএসপি ও পিএসটিএন) ইন্টারনেট ৮৬ লাখ ৫৬ হাজার।
সেপ্টেম্বর শেষে ইন্টারনেট গ্রাহক সংখ্যা ১১ কোটি ১১ লাখ ৩৪ হাজার। এ হিসেবে ইন্টারনেট গ্রাহক কমেছে তিন লাখ ৭২ হাজার।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051