ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথের (আইস) সবচেয়ে বড় চালান জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল বুধবার রাতে মুন্সীগঞ্জ থেকে ১২ কেজি ওজনের আইসচালানসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে একটি বিদেশি পিস্তলও জব্দ করা হয়েছে।
র্যাব কর্মকর্তারা জানিয়েছেন, জব্দকৃত আইসের বাজার মূল্য প্রায় ৫০ কোটি টাকা।
আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে অভিযানের ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুন্সিগঞ্জের গজারিয়া থেকে ১২ কেজি আইসসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এসময় বিপুল পরিমাণ অন্যান্য মাদক ও বিদেশি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়। এটি এখন পর্যন্ত দেশে ধরা পড়া সবচেয়ে বড় চালান।
আজ সকাল ১১টার দিকে ঢাকায় কারওয়ানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
র্যাব কর্মকর্তারা জানান, এর আগে গত ১৬ অক্টোবর রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে পাঁচ কেজি আইসের চালানসহ হোছেন ওরফে খোকন নামে টেকনাফের আইস ডিলার এবং তার সহযোগী মোহাম্মদ রফিককে গ্রেপ্তার করে। ওই চালানটিই ছিল এর আগে সবচেয়ে বড় চালান।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051