জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দেশের মানুষ স্বাস্থ্য সুরক্ষার বাজেট চায়। তাই বাজেটে স্বাস্থ্য খাতে পর্যাপ্ত বরাদ্দ রাখতে হবে।
বুধবার (২৬ মে) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
জিএম কাদের বলেন, ‘করোনাকালে প্রমাণ হয়েছে— দেশের স্বাস্থ্যসেবা কতটা নাজুক। তাই উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে সকল পরীক্ষা-নিরীক্ষা থাকতে হবে। জেলা পর্যায়ের সরকারি হাসপাতালে আইসিইউসহ উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার, নার্স, টেকনিশিয়ান নিয়োগ দিতে হবে। রোগীদের জীবন রক্ষাকারী ওষুধ বিনামূল্যে দিতে হবে।’
তিনি আরও বলেন, ‘দেশে উন্নত চিকিৎসা নিশ্চিত হলে কেউ চিকিৎসার জন্য বিদেশে যাবে না। আমরা চাই, বিনা চিকিৎসায় একজন রোগীরও যেন মৃত্যু না হয়। চিকিৎসাসহ মানুষের সকল অধিকার নিশ্চিত করতেই আমাদের রাজনীতি।’
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051