বিএনপির ভাষায় ফ্যাসিষ্ট ও মাফিয়া সরকারের পতন ঘটানোর দৃঢ় প্রত্যয় নিয়ে ঝিনাইদহে দলটি ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মুর্হুমুহু শ্লোগান ও নানা রকমের প্লাকার্ড নিয়ে শুক্রবার সকাল থেকেই এইচএসএস সড়কের দলীয় নেতাকর্মীরা খন্ড খন্ড র্যালি নিয়ে দলীয় অফিসের সামনে জড়ো হতে থাকে। এ সময় সড়কে তিল দারণের ঠাই চিল না। সকাল সাড়ে ১০টার দিকে জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এম এ মজিদের নেতৃত্বে র ্যলী শহরের বিভিন্ন সড়ক ঘুরে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে শেষ হয়। বিএনপির জৈষ্ঠ্য নেতা আক্তারুজ্জামানের সভাপতিত্বে এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের সভাপতি এ্যাডভোকট এম এ মজিদ। সমাবেশে বিএনপির সাবেক জেলা আহবায়ক বীর মুক্তিযোদ্ধ এ্যাড মশিয়ূর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর বিএনপির সভাপতি এ্যাডভোকেট মুন্সি কামাল আজাদ পাননু, যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, মাহবুবুর রহমান শেখর, আলমগীর হোসেন আলম, এ্যাডভোকেট শামছুজ্জামান লাকী, আশরাফুল ইসলাম পিন্টু, মিজানুর রহমান সুজন, মাহফুজুর রহমান ইপিআর, আরিফুল ইসলাম আনন ও প্রভাষক জাহাঙ্গীর হোসেন প্রমুখ। প্রধান অতিথি এ্যাডভোকেট এম এ মজিদ বলেন, “অবৈধ সরকার আজ দেশের গণতন্ত্র হত্যা করে মানুষের স্বাধীনতা হরণ করে জোর করে ক্ষমতায় বসে আসে। দেশের মানুষের ভোটাধিকার ও গনতন্ত্র ফিরিয়ে আনতে আগামী দিনের আন্দোলন সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকার আহবান জানান। তিনি বলেন, আজ দলের প্রতিষ্ঠা বার্ষিকী এমন এক সময় উদযাপন করা হচ্ছে যখন, দেশের গনতন্ত্র ও মানুষের বাক স্বাধীনতা রক্তাক্ত। মানুষ একটা ডিম পর্যন্ত কিনে খেতে পারছে না। দেশের ব্যবসা বানিজ্য আজ আওয়ামী সিন্ডিকেটের হাতে বন্দি। এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগনের সরকার কায়েম করে ১৫ বছর ধরে বাংলাদেশের মানুষের বুকের উপর চেপে বসে থাকা ফ্যাসিবাদী সরকারকে হঠাতে হবে”।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051