1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দেশের বিচার বিভাগ এখন সম্পূর্ণ স্বাধীন: বিচারপতি শাহীন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০ ৭:১৫ pm

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি নেত্রকোনার কৃতি সন্তান ওবায়দুল হাসান শাহীন বলেছেন, দেশে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার পূর্বশত হচ্ছে আইনের সু-শাসন। আইনের সু-শাসন প্রতিষ্ঠিত করতে হলে স্বাধীন বিচার ব্যবস্থার প্রয়োজন। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা না থাকলে স্বাধীনভাবে বিচার কাজ করা সম্ভব নয়। দেশের বিচার বিভাগ এখন সম্পূর্ণ স্বাধীন।

বীর মুক্তিযোদ্ধা আব্বাস আলী খান স্মৃতি মিলনায়তনে নেত্রকোনা পৌরসভা কর্তৃক তাকে দেয়া নাগরিক সংবর্ধণার জবাবে তিনি রবিবার এসব কথা বলেন।

বিচারপতি ওবায়দুল হাসান শাহীন বলেন, গুণীজনদের সংবর্ধনা মানে সৃষ্টিশীল মানুষদেরকে তাদের কাজের যথাযথ মূল্যায়ন করা। গুণীজন আর পদ আলাদা। আমি একটা পদে আছি, গুণীজন নই। গুণীজন যে কোন সময় দেশ ও জনগনের কল্যাণে কাজ করতে পারেন। পদ তা পারে না। আমাদের উচিৎ, প্রকৃত গুণীজনদের যথাযত সম্মান প্রদর্শণ করা। তা হলে নতুন প্রজন্ম ভাল কাজের প্রতি অনুপ্রাণিত হবে।

তিনি আরো বলেন, নেত্রকোনা জেলা একটি অসাম্প্রদায়িক জেলা। এ জেলার মানুষগুলোও যুগ যুগ ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে তাদের নিজ নিজ ধর্ম কর্ম পালন করে আসছে। অসাম্প্রদায়িক চেতনাকে সব সময় আমাদের ধারণ করতে হবে। তিনি আপিল বিভাগের বিচার কাজের কথা উল্লেখ করে বলেন, আপিল বিভাগের বিচার আর হাইকোর্টের বিচার এক নয়। আপিল বিভাগের বিচারকের দায়িত্ব অনেক বেশী। আপিল বিভাগে বিচারের পর আর কোন বিচারের সুযোগ নেই। তাই আপিল বিভাগের বিচারকদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠায় অত্যন্ত সতর্কতার সহিত দায়িত্ব পালন করতে হয়। তিনি দেশে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় দেশবাসীর সর্বাত্মক সহযোগিতা ও দোয়া কামনা করেন।

নেত্রকোনা পৌরসভার মেয়র আলহাজ নজরুল ইসলাম খানের সভাপতিত্বে সংবর্ধণা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সচিব ও বাংলাদেশ সরকারী কর্মকমিশনের সদস্য উজ্জল বিকাশ দত্ত, পুলিশ সুপার আকবর আলী মুন্সী,আটপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মোঃ খায়রুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শামছুর রহমান ভিপি লিটন, অর্থ সম্পাদক হাফিজুর রহমান খান, জেলা কৃষক লীগের সভাপতি কেশব রঞ্জন সরকার, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আমীন, জেলা প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা নির্মল দাস, প্যানেল মেয়র-১ আমীর বাশার, প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন শেখ, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আইয়ুব আলী, সিংহের বাংলা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, জেলা আওয়ামীলীগের সদস্য দীপায়ন সরকার দীপ ও নেত্রকোনা সাহিত্য সমাজের সম্পাদক সাইফুল্লাহ্ এমরান প্রমূখ।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ