1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে ‘তৃতীয় আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন’-২০২৬ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় ব্যবস্থা নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪০১, মামলা ৫০ ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টির আভাস সরবরাহ সংকটে সবজির বাজারে আগুন সংবিধান সংশোধন চাই, সংস্কার নয়: মির্জা ফখরুল বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা নেত্রকোনায় জগন্নাথদেবের রথযাত্রা উৎসব ও রথমেলায় হাজারো ভক্তের আগমন দেশের যেখানে সেনা অবস্থান, সেখানেই হবে বৃক্ষরোপণ : সেনাপ্রধান

দেশের প্রেক্ষাগৃহে জয়ার ‘ফেরেশতে’

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৬ pm

দীর্ঘ তিন বছর অপেক্ষার পর শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল জয়া আহসান অভিনীত সিনেমা ‘ফেরেশতে’।

বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম নির্মাণ করেছেন ‘ফেরেশতে’। সিনেমার প্রযোজক ও অভিনেতা সুমন ফারুক জানিয়েছেন, স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সনি স্কয়ার, বলি আর্কিড ও সেন্টার পয়েন্ট শাখায় দেখা যাচ্ছে সিনেমাটি। এছাড়াও ব্লকবাস্টার সিনেমাস ও লায়ন সিনেমাসে দেখা যাচ্ছে ‘ফেরেশতে’।

সমাজের প্রান্তিক মানুষের জীবনের গল্প বলেছে এই সিনেমার চিত্রনাট্য। ঢাকা শহরের এক রিকশাচালক স্বামী ও গার্মেন্টসে চাকরি করা তার স্ত্রীর কাহিনী এখানে তুলে ধরা হয়েছে। এই দস্পতিরা জীবনের গল্পে আছে সংগ্রাম, বঞ্চনা, টিকে থাকার লড়াই ও মানবিকতার শক্তি।

‘ফেরশতে’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের মুমিত আল-রশিদ। ফারসি ও বাংলা অনুবাদ করেছেন মুমিত আল-রশিদ ও ফয়সাল ইফরান। স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন সুমন ফারুক ও জয়া আহসান। আরও অভিময় করেছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু, শাহীন মৃধা, শিশুশিল্পী সাথীসহ অনেকে।

২০২২ সালে নির্মাণ শেষে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে ফেরেশতে। সিনেমায় রয়েছে ‘প্রেমের হাওয়া একবার যদি গায়ে লাগে রে’ শিরোনামের একটি গান। গানের কথা লিখেছেন কবি পিয়াস মজিদ। গানটি গেয়েছেন সংগীতশিল্পী বেলাল খান ও ইরানি গায়িকা মোনা আসকারি।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

মাসিক আর্কাইভ