1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দেয়াল চাপায় ২ বৃদ্ধার মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩ ১১:৪৪ pm

নওগাঁর মহাদেবপুরে বাকি রাখা ভটভটির টাকা পরিশোধ করতে যাওয়ার সময় মাটির দেয়াল চাপা পড়ে দুই বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহতদের শুক্রবার রাতে আমড়াই শ্মশানে দাহকাজ সম্পন্ন করা হয়। এর আগে শুক্রবার দুপুরে এ দুর্ঘটনাটি ঘটেছে উপজেলার হাতুড় ইউনিয়নের আমড়াই গ্রামে।

এ দুর্ঘটনায় মৃতরা হলেন- আমড়াই গ্রামের মৃত অভিলাস চন্দ্র বর্মণের স্ত্রী মিথিবালা (৭০) ও মৃত জয় চন্দ্র বর্মণের স্ত্রী ভাদুরী বালা (৭৫)। মিথিবালা ও ভাদুরী বালা সামাজিক সুরক্ষা কর্মসূচির ভাতাভোগী ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাতুড় ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক মণ্ডল।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকালে হাতুড় ইউনিয়নের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতাভোগী ও উপকার ভোগীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় গিয়ে ভটভটি ভাড়া বাকি রাখেন তারা। শুক্রবার দুপুরে ভটভটি ভাড়া দেওয়ার জন্য হালকা বৃষ্টির মধ্যে মিথিবালা ও ভাদুরী বালা বাড়ি থেকে বের হন। এ সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় সখেন বর্মণের বাড়ির মাটির দেয়াল ধসে তার নিচে চাপা পড়েন তারা।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিথিবালাকে মৃত ঘোষণা করেন। ভাদুরী বালাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাজশাহী যাওয়ার সময় বিকালে ভাদুরী বালাও মারা যান।

মহাদেবপুর থানার ওসি মো. মোজাফফর হোসেন বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ