জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে উপজেলা পযার্য়ের পর এবার জেলা পযার্য়ে শ্রেষ্ঠ কলেজ অধ্যক্ষ নিবার্চিত হয়েছেন আলহাজ্ব মাফিজ উদ্দিন তালুকদার কলেজের অধ্যক্ষ কামরুন নাহার ফারুক।
জেলার বিভিন্ন কলেজ থেকে বাছাই পর্বে তিনি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নিবার্চিত হয়েছেন। বুধবার বিকেলে স্থানীয় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মেহের উল্লাহ।
নেত্রকোনার জেলা প্রশাসন ও জেলা শিক্ষা বিভাগের গঠিত বাছাই কমিটি শিক্ষাগত যোগত্যা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা, সৃজনশীল প্রশ্নপত্র তৈরীর দক্ষতা, সহযোগিতার প্রবণতা, চারিত্রিক দৃঢ়তা ও সততা, শৃঙ্খলাবোধ, পেশাগত গবেষণামূলক সৃজনশীল প্রকাশনাসহ নানাবিধ বিষয় বিবেচনা করে অধ্যক্ষ কামরুন নাহার ফারুক কে জেলা পযার্য়ের শ্রেষ্ঠ কলেজ প্রধান নির্বাচিত করেছেন।
অধ্যক্ষ কামরুন নাহার ফারুক ২০২২ সালে উপজেলা ও জেলা পযার্য়ে শ্রেষ্ঠ শ্রেনি শিক্ষক এবং শ্রেষ্ঠ জয়িতা নিবার্চিত হয়েছেন। তিনি দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের শিক্ষাবিদ আলহাজ্ব মাফিজ উদ্দিন তালুকদার এর ছোট ছেলে অধ্যক্ষ ফারুক আহমেদ এর স্ত্রী। শিক্ষা প্রসারের সাথে থেকে উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহন করেন তিনি।
তার এই সফলতা প্রাপ্তিতে উপজেলার শিক্ষার্থী ও সুশিল সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন।
এ নিয়ে অধ্যক্ষ কামরুন নাহার ফারুক সাংবাদিকদের বলেন, এই সম্মাননা প্রাপ্তিতে প্রথমেই মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানাই। পরিশ্রম কোন দিনই বৃথা যায় না। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা পর্যায়ে আমাকে শ্রেষ্ঠ কলেজ প্রধান হিসেবে মনোনীত করায় উপজেলা প্রশাসন সহ শিক্ষা বিভাগ কে ধন্যবাদ জানাই। আগামী ২৮ মে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগীতা, সকলেই আমার জন্য দোয়া করবেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051