প্রতিটি ম্যাচেই গোল করার পর লিওনেল মেসির একই উদযাপন। দু’হাত আকাশের দিকে তুলে তর্জনী দিয়ে আকাশ পানে কিসের দিকে যেন ইশারা করেন। এই উদযাপনের মাধ্যমে কাকে গোল উৎসর্গ করেন তিনি?
জানা গেছে, মাত্র ১১ বছর বয়সে দাদিকে হারিয়েছিলেন মেসি। যিনি এই তারকা ফুটবলারকে ছোটবেলা থেকে ফুটবল খেলার জন্য অনুপ্রাণিত করতেন। সেই দাদিকেই আকাশের মাঝে খুঁজতে চান মেসি। তাকেই গোল উৎসর্গ করেন বার বার।
এরই মধ্যে কাতার বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারানোর পর মেসির দাদির বাড়ির সামনে জড়ো হয়েছিলেন সমর্থকেরা। মেসির দাদি যদিও ১৯৯৮ সালে মারা গেছেন।
মেসির যখন ৪ বছর বয়স সেই সময় তাকে ফুটবল খেলার জন্য উৎসাহ দিতেন তার দাদি। এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আমার যখন ৪ বছর বয়স, সে সময় একটা ক্লাবে খেলতে নিয়ে গিয়েছিলে দাদিমা। সেই ক্লাবে যারা খেলছিল তাদের সবারই বয়স ছিল পাঁচ বছর। দলটা পাঁচ বছর বয়সী ছেলেদের নিয়েই করা হয়েছিল। কিন্তু একজন ফুটবলার কম পড়েছিল। দাদি আমাকে সেই দলে নেয়ার জন্য খুব জোর করেছিলেন কোচকে। আমার বয়স এক বছর কম বলে কোচ আমাকে নিতে চাইছিলেন না। দাদি জোর করেই যাচ্ছিল আমাকে নেয়ার জন্য।’
এ বারের বিশ্বকাপে এখনো পর্যন্ত ৫টি গোল করেছেন মেসি। সোনার বুটের লড়াইয়ে রয়েছেন তিনি। মেসির বিশ্বকাপ জয়ের স্বপ্ন সত্যি হতে পারে আর একটা ম্যাচ জিতলেই। রোববার সেই লক্ষ্যেই নামবেন মেসি। বিপক্ষ ফ্রান্স। গত বারের বিশ্বকাপজয়ী দলে রয়েছেন কিলিয়ান এমবাপে। তিনিও এ বারের বিশ্বকাপে ৫টি গোল করেছেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051