1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মোংলা বন্দরে পণ্য ওঠা-নামা ব্যাহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০ ১:৫৭ am

মোংলা বন্দরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শুক্রবারও তিন নম্বর সতর্ক সংকেত বহাল ছিল। গত কয়েকদিন ধরে বন্দরে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই-খালাস ও পরিবহণের কাজ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছেন বন্দর ব্যবহারকারীরা।

বন্দর ব্যবহারকারী এইচ এম দুলাল বলেন, বৃষ্টিপাতের কারণে তার নিজস্ব ষ্টিভিডরিংয়ের সার ও মেশিনারী পণ্যের জাহাজ দুইটিতে গত ৪ দিন ধরে কাজ বন্ধ রয়েছে। বৃষ্টির মধ্যে ক্যাপ্টেন জাহাজের হ্যাচ/হ্যাজ খুলতে না দেয়ায় পণ্য খালাস করা যাচ্ছে না। ফলে শ্রমিক-কর্মচারীদের জাহাজে বেকার বসিয়ে রেখে বেতন দিতে হচ্ছে। এমতাবস্থায় আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছেন সংশ্লিষ্ট বন্দর ব্যবহারকারীরা।

শুক্রবার বন্দরে সার, কিংক্লার, মেশিনারী, পাথর ও গ্যাস বিভিন্ন পণ্যবাহী ১০টি জাহাজের অবস্থান রয়েছে। এদিকে বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছেন বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত হারবার মাস্টার প্রধান প্রকৌশলী (মেরিন) কমান্ডার জাহিদুর রহমান।
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া নৌকা ও ট্রলার নিরাপদে ফিরে এসে উপকূলের কাছাকাছি নদী-খালসহ সুন্দরবনের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ