1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দুর্নীতির খবর প্রকাশে সাংবাদিকের বিরুদ্ধে মামলা

মোঃ আল আমিন, নড়াইল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩ ১১:৩৯ pm

নড়াইল জেলা কালচারাল অফিসারের দুর্নীতি ও অনিয়মের অভিযোগ প্রকাশিত হওয়ায় এস কে সুজয় নামে এক গণমাধ্যমকর্মীর বিরুদ্ধে আদালতে মানহানী মামলা হয়েছে। কালচারাল অফিসার হামিদুর রহমান বাদী হয়ে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে সদর আমলী আদালতে ৫০ লাখ টাকার মানহানি মামলা করেন। মামলাটি আমলে নিয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক হেলাল উদ্দিন নড়াইল সদর থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার পরবর্তী দিন ধার্য হয়েছে ২০২৪ সালের ১৪ ফেব্রæয়ারি। এ মামলার ঘটনায় নড়াইলে কর্মরত সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এস কে সুজয় যশোর থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কথা ও ঢাকার দৈনিক জনবাণী পত্রিকার নড়াইল প্রতিনিধি।
মামলার বাদী জেলা কালচারাল অফিসার হামিদুর রহমান এজাহারে উল্লেখ করেছেন, আসামি এস কে সুজয় (২৬) ‘প্রতিদিনের কথা’ পত্রিকার প্রতিনিধি। গত ১৪ ডিসেম্বর সুজয়সহ অজ্ঞাতনামা কিছু লোক বাদী হামিদুর রহমানকে আসামির (সুজয়) ব্যবহৃত মোবাইল ফোন ০১৩০৩-০৫৮৭৫৭ নাম্বার থেকে ফোন দিয়ে বাদীর কাছে বিভিন্ন প্রকার অন্যায় দাবি করেন। এ দাবি পুরণ না করায় অনিয়ম-দূর্নীতির কোনো প্রমান ছাড়াই সে মিথ্যা ও বানোয়াট খবর প্রকাশ করেছে।
এ ব্যাপারে সাংবাদিক এস কে সুজয় বলেন, মামলার এজাহারে আমার ব্যবহৃত যে মোবাইল ফোন নম্বরের (০১৩০৩-০৫৮৭৫৭) কথা উল্লেখ করা হয়েছে; সেই নম্বর দিয়ে কালচারাল অফিসারকে ফোন করা হয়নি।
অ্যাপসের মাধ্যমে তার সাথে কথা হয়। আর জেলা কালচারাল অফিসারের কাছে শুধু তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের বিষয়ে জানতে চাওয়া হয়েছে। কোনো প্রকার অন্যায় অনৈতিক দাবি করা হয়নি। তার সঙ্গে যেসব কথা হয়েছিল, সেগুলো ফোনে রেকর্ড করা আছে।
এদিকে নড়াইল জেলা কালচারাল অফিসারের দুর্নীতির অভিযোগে তদন্ত কমটি গঠিত হয়েছে। আগামি রোববার (২৪ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে অভিযোগকারী ও ভূক্তভোগিদের নিয়ে এক শুনানী অনুষ্ঠিত হবে। গত ১৩ ডিসেম্বও নড়াইল জেলা কালচারাল অফিসার মো. হামিদুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে তার অপসারণের দাবিতে সম্মিলিত সাংস্কৃতিক জোট,নড়াইল জেলা প্রাশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর কাছে স্মারকলিপি দেয়।
লিখিত অভিযোগে জানা গেছে, ৩ ডিসেম্বর জেলা শিল্পকলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত গণজাগরণের সাংস্কৃতিক উৎসব-২০২৩ এর জন্য দুই লাখ টাকা বরাদ্দ ছিল। সেখানে একটিমাত্র সাংস্কৃতিক সংগঠনকে দুই হাজার টাকা দেওয়া হয়। কিন্তু এ সংগঠনের জন্য নির্র্ধারিত পাওনা ছিল ১০ হাজার টাকা। এ উৎসবে অংশগ্রহনকারী শিল্পী, বিচারক ও কলাকুশলীসহ মোট ৭২জনের কাওকে টাকা দেননি। এর আগে গত ৫জুন নড়াইল শিল্পকলা একাডেমীতে সাংস্কৃতিক প্রতিযোগিতায় ব্যয়ের জন্য বরাদ্দ ছিল ২লাখ টাকা। এ অনুষ্ঠানে সংগীত,নৃত্য, আবৃত্তি ও একক অভিনয়ে ২১জন বিচারক রাখার কথা থাকলেও রাখা হয় ১০জনকে। প্রত্যেক বিচারক ও শিল্পীদের জন্য নির্ধারিত সম্মানি না দেওয়া হয়নি। এছাড়া বিভিন্ন কর্মশালা ও অনুষ্ঠানে একইভাবে শিল্পী ও কলাকুশলীদের নির্ধারিত অর্থ না দেওয়ার অভিযোগ রয়েছে।
সম্প্রতি জেলা শিল্পকলা অডিটোরিয়ামের লাইটিং, সাউন্ড, ইলেকট্রিক ও ভবন সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। অভিযোগ রয়েছে, এ কাজে খাতা-কলমে টেন্ডার দেখিয়ে মূলত নিজেই কাজ করেছেন। এ ছাড়া শিল্পকলা একাডেমিতে সংগীতের বিভিন্ন শাখার ক্লাস চলাকালীন সময়ে কালচারাল অফিসার সংগীত শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে তিনি অসদাচরণ করে থাকেন।
নাম প্রকাশে অনিচ্ছুক শিল্পকলা একাডেমির একাধিক শিক্ষক অভিযোগে জানান, শিল্পকলা একাডেমীতে সংগীতের বিভিন্ন শাখায় যেসব শিশু শিক্ষা গ্রহন করে থাকে ক্লাস ও পরীক্ষা চলাকালীন সময়ে শিল্পকলা একাডেমির শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে অকারণে তিনি অসাচারণ করে থাকে।
এ বিষয়ে সংগীত শিল্পী পূর্বা সোম, পিংকী সাহা,পমা সোম,অথই সোম, মেঘা সোমসহ একাধিক শিল্পী জানান,তারা অনুষ্ঠানের পর তাদের কোনো সম্মানী দেওয়া হয়নি।
অনুষ্ঠানে গান গাওয়া বাংলা বাউল দলের প্রতিষ্ঠাতা ইকবাল হোসেন বলেন, আমরা ৫জন শিল্পী এসেছিলাম। সবার কাছ থেকে স্বাক্ষর রাখে এবং অনুষ্ঠান শেষ করে আসার সময় আমার হাতে জেলা কালচারাল অফিসার ২ হাজার টাকা দেয়।
আশামনি সংগীত একাডেমীর আশামনি বলেন, তার শিল্পীরা অনুষ্ঠান করলেও কালচারাল অফিসার এখনও কোনো সম্মানী দেয়নি।
এসব অভিযোগ অস্বীকার করে জেলা কালচারাল অফিসার মোঃ হামিদুর রহমান বলেন, শিল্পী ও কলাকুশলী সবাইকে অর্থ দেয়া হবে। এছাড়া অন্যান্য সকল অনুষ্ঠান নিয়ম মেনেই করা হয়েছে।
সম্মিলিত সাংস্কৃতিক জোট, নড়াইলের সভাপতি মলয় কুমার কুন্ডু মামলার বিষয়ে নিন্দা জানিয়ে বলেন, জেলা কালচারাল অফিসারের বিভিন্ন অনিয়ম-দূর্নীতির বিষয় এখন মানুষের মুখে মুখে। ইতোপূর্বে ময়মনসিংহ জেলায় দায়িত্বরত অবস্থায় সেখানে তার বিরুদ্ধে ব্যাপক দূর্নীতির অভিযোগ ওঠে এবং তা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এছাড়া সাংবাদিকদের তথ্য প্রদান না করায় তথ্য কমিশন তাকে জরিমানা করে।
আগামি রোববার তার বিরুদ্ধে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে এক শুনানীতে বিভিন্ন অভিযোগের প্রমান হাজির করা হবে বলে জানান।
এ বিষয়ে তদন্ত কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম এম আরাফাত হোসেন বলেন, রোববার গণ শুনানী অনুষ্ঠিত হবে এবং দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন দেয়া হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ