1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
কৃষিকে লাভজনক খাতে রূপান্তরে সরকারের বহুমুখী পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী রাজস্ব বাড়াতে করপোরেট করহার কমানোর সুযোগ নেই : এনবিআর চেয়ারম্যান বাসের নতুন ভাড়া নির্ধারণ বৃহস্পতিবার ইফতারিতে বিষ প্রয়োগে গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী পিয়েল গ্রেপ্তার নৌ পুলিশের প্রধান হলেন রেজাউল, রংপুরে নতুন কমিশনার মাবুদ সরকারের সিদ্ধান্তের আগে বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা বোরো মৌসুমের ধান-চাল-গমের সংগ্রহ মূল্য নির্ধারণ প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার

দুর্নীতিবাজদের অস্তিত্ব দেশে থাকতে দেব না : জামায়াত আমির

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫ ১১:৫৮ pm

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দুর্নীতিমুক্ত দেশ গঠন করা হবে। দুর্নীতির জাল ছিঁড়ে টুকরা টুকরা করে দেওয়া হবে। দুর্নীতিবাজের অস্তিত্বও দেশে থাকতে দেব না। যেখানে দুর্নীতি, সেখানেই প্রতিবাদ করা হবে।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে পাবনার ঈশ্বরদী আলহাজ টেক্সটাইল উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতকর্মী মোস্তাফিজুর রহমান কলম বিশ্বাসের স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, অনিয়ম-দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে লড়তে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। লড়াই করতে আপনাদের প্রস্তুত হতে হবে। লড়াই-আন্দোলন চলমান থাকবে। আমি সেদিন মঞ্চ থেকে পড়ে গিয়েছিলাম। আপনারা অনেক কষ্ট পেয়েছেন। আল্লাহ যেন আমাকে দৌড়ের ওপর থেকে দুনিয়ার জীবন শেষ করে শহীদ হিসেবে কবুল করেন। আমাদের জন্য দোয়া করবেন।

ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে নিহতদের স্মরণ করে তিনি বলেন, একটি মেসেজ নিয়ে আসছি, সেটা হলো ২৭ জন নিহত, এটা বিশ্বাস করি না। এর চেয়ে বেশি সংখ্যা হবে। আমরা দোয়া করি তারা জান্নাতবাসী হোক। নিহতদের পরিবার ও আহতদের পাশে আমরা সংগঠন হিসেবে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখব। অর্থ, রক্ত যা যা লাগবে আমাদের সহকর্মীরা তা দেবে।

জামায়াতে ইসলামীর আমির বলেন, ঢাকায় যাওয়ার পথে আমাদের দলের একনিষ্ঠ কর্মী মোস্তাফিজুর রহমান কলম বিশ্বাস অদেখা কলম আমাদের হাতে দিয়ে গেছেন। তাদের সন্তানরা যেন আগের চেয়ে ভালো থাকে। জামায়াত তার পরিবারের সব দায়িত্ব নিয়েছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ