হবিগঞ্জের মাধবপুরে পিকআপ ভ্যানচাপায় শিপন আহমেদ (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। আজ বুধবার দুপুরে উপজেলার সুরমা চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিপন চুনারুঘাট শহরের উত্তর বাজার এলাকার বাসিন্দা নজির আলীর ছেলে। তিনি চুনারুঘাট পৌর ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।
চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি ইফতেখার আলম জানান, শিপনসহ দুইজন মোটরসাইকেল যোগে চুনারুঘাট থেকে মাধবপুর যাচ্ছিলেন। তাদের বহনকারী মোটরসাইকেলটি সুরমা চা বাগান এলাকায় পৌঁছলে একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে পেছন দিক থেকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং আরোহী দুইজন রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় ঘটনাস্থলেই শিপন মারা যান।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক গোলাম মোস্তফা জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন। আহত ব্যক্তিকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051