শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৪ থেকে ২৯শে অক্টোবর পর্যন্ত ৬ দিন বন্ধ থাকবে সংসদ টেলিভিশনে প্রাথমিক ও মাধ্যমিকের ক্লাস। আগামী ১লা নভেম্বর থেকে পুনরায় সংসদ টিভিতে ক্লাস প্রচার শুরু হবে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা মহামারির সময়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার জন্য প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনা রয়েছে। এর প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সংসদ টেলিভিশনের মাধ্যমে ক্লাস সম্প্রচার করে আসছে। দুর্গাপূজা উপলক্ষে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রমের নতুন ক্লাস সম্প্রচার আগামী ২৪ থেকে ২৯শে অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। উল্লিখিত সময়ে পূর্বে সম্প্রচারিত ক্লাসসমূহ পুনঃপ্রচার করা হবে।
আরো বলা হয়, ১লা নভেম্বর থেকে যথারীতি নতুন ক্লাসের সম্প্রচার শুরু হবে এবং যথাসময়ে ক্লাস রুটিন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051