নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজনে শেষ হয়েছে দুর্গাপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন। শুক্রবার বিকেলে স্থানীয় সুশিল সমাজের উপস্থিতিতে এ নির্বাচন সম্পন্ন হয়। নিবাচনে সভাপতি পদে এস এম রফিকুল ইসলাম রফিক ও সাধারণ সম্পাদক পদে মো. জামাল তালুকদার নির্বাচিত হয়েছেন।
উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে নির্বাহী পরিষদের ৯টি পদের মধ্যে ৩টি পদের নির্বাচন অনুষ্ঠিত হয়। বিরতিহীন ভোটগ্রহনের মাধ্যমে সভাপতি পদে এস এম রফিকুল ইসলাম রফিক (দৈনিক আমার সংবাদ), সহ:সভাপতি পদে তোবারক হোসেন খোকন (যুগান্তর), সাধারণ সম্পাদক পদে মো. জামাল তালুকদার (ভোরের ডাক) এর প্রতিনিধি নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে রাখী দ্রং (আজকের বাংলাদেশ),কোষাধ্যক্ষ এইচ.এম সাইদুল ইসলাম (দৈনিক তথ্যধারা), সাংগঠনিক সম্পাদক পল্টন হাজং (দৈনিক ভোরের অপেক্ষা), সম্মানিত সদস্য পদে সাংবাদিক মোঃ মোহন মিয়া (দৈনিক সংবাদ), ধনেশ পত্রনবিশ (দৈনিক আমাদের অর্থনীতি) ও আ.ফ.ম সফিউল্লাহ (দৈনিক বাংলার দর্পন) বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
প্রেসক্লাবের আহবায়ক ও নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন,প্রেসক্লাব‘র প্রতিষ্ঠাতা সভাপতি সাহাদাত হোসেন সরকার,মাসুম বিল্লাহ ও নাজমুল হুদা সারোয়ার।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051